কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল ও কাজী নজরুল ইসলাম হলে নতুন হাউস টিউটর নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা তালুকদার রাহী এবং রসায়ন বিভাগের প্রভাষক খন্দকার আফরিনা হককে শেখ হাসিনা হলের হাউস টিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম হলের হাউস টিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীকে।
উল্লেখ্য, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবে।
