তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: যুক্তরাজ্য বিএনপি সভাপতি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৮:৩২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। আওয়ামী লীগ তারেক রহমানের বিরুদ্ধে একটা মামলারও সত্যতা বের করতে পারেনি বলে জানিয়েছেন  যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ তিনি এ কথা জানান।

তিনি বলেন, তারেক রহমান বলেছে আমরা ক্ষমতায় যাবার জন্য আন্দোলন করছি না। আমরা মানুষের ভোটাধীকার, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যয় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠার করার জন্য আন্দোলন করেছি।

এমএ মালেক বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চলাকালে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার কোমলমতি ছাত্র-ছাত্রী ও জনতা যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, তাদের রক্ত আমরা বৃথা যেতে দিব না। আগামী ৫০ বছর আওয়ামী লীগ দেশে ফিরে আসতে পারবে না। 

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি শোরশেদ মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুরাইয়া জেরিন রনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দরের সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত