পুনর্গঠিত হলো বিএমডিসি, সভাপতি ডা. সাইফুল ইসলাম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০১:৩৩ এএম

চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করেছে সরকার। এতে ৬০ সদস্য মনোনীত করা হয়েছে। গত ২০ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এক প্রজ্ঞাপনে এই পুনর্গঠনের তথ্য জানায়।  

মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন) এর ধারা ৪ অনুযায়ী, নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল পুনর্গঠন করা হল।’

পরে গত বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় বিএমডিসির ৫২ তম সাধারণ সভা রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বিএমডিসির নতুন কমিটি গঠন করা হয়। 

কমিটির সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক সার্জারী বিভাগের সাবেক অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহ সভাপতি রাজধানীর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জাফরুল্লাহ চৌধুরী ও কোষাধ্যক্ষ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোসার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান।

কার্য নির্বাহী কমিটি: সভায় বিএমডিসির কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। এই কমিটিরও সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। কমিটির ৬ জন সহ-সভাপতি হলেন- ১. অধ্যাপক ডা. মো. জাফরুল্লাহ চৌধুরী ২.স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ৩. বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের আজীবন সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ ও এ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারুন আল রশিদ ৪. ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক ৫. বিএসএমএমইউ এর ফিজিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজকিনা আলী ৬. ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও ডেন্টাল রেডিওলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক।

স্থায়ী স্বীকৃতি প্রদান কমিটি: এই কমিটির চেয়ারম্যান হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী (চেয়ারম্যান)। কমিটির ৪ জন সদস্য হলেন - 
১. বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস আরেফিন ২. মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. মাহমুদ হোসেন ৩. বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ৪. বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. এ কে এম কবির আহমেদ।

শৃংখলা কমিটি: চেয়ারম্যান হয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এই কমিটির ৪ জন সদস্য হলেন - ১. বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস এসোসিয়েশনের (বিপিএমপিএ) সাবেক সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) ২. সিলেট উইমেনস মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী ৩.  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন ৪ ঢাকার মেন্ডি ডেন্টাল কলেজের প্রন্থোডন্টিক্স বিভাগের অধ্যাপক ডা. এস এম সালাহউদ্দিন আল আজাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত