নতুন আইফোন ১৬ সিরিজে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। এখন বাংলালিংক ই-শপ ও বাংলালিংক কেয়ার সেন্টার থেকে আইফোন ১৬ সিরিজের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ৪৫ হাজার টাকা পর্যন্ত ভ্যালু ব্যাক অফার গ্রহণের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ১২ হাজার মিনিট টকটাইম ও ৬০০ জিবি ডেটার বার্ষিক বান্ডেল।
আইফোন ১৬ ব্যবহারের অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে প্রতি মাসে ৩০ দিনমেয়াদি ১ হাজার মিনিট টকটাইম ও ৫০ জিবি ডেটা পাবেন ব্যবহারকারী। এ ছাড়া, এই ভ্যালু ব্যাক অফারে আরও রয়েছে নির্ধারিত ব্যাংক অংশীদারের ক্ষেত্রে ২৫ হাজার টাকা ক্যাশব্যাক অথবা নির্ধারিত ব্যাংকের কার্ডে ক্রয়ের ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা অথবা নগদে ক্রয়ের ক্ষেত্রে ২৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়।
একই সঙ্গে, এই অফার গ্রহণকারী ক্রেতারা ই-সিমে ফ্রি কনভার্সন, রোমিং রেজিস্ট্রেশন সুবিধাসহ বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সিগনেচার টায়ারে স্বয়ংক্রিয়ভাবে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। এই অফারটি নিশ্চিত করতে হলে ক্রেতাদের বাংলালিংক ই-শপ থেকে ২০ হাজার টাকা ডাউন-পেমেন্ট করতে হবে। অ্যাপলের সর্বশেষ ও সর্বাধুনিক প্রিমিয়াম পণ্যের যথাযথ ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই অফারটি নিয়ে আসা হয়েছে।
গ্রাহকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও অনন্য ভ্যালু নিশ্চিতকরণ এবং ডিজিটাল অগ্রগতি ত্বরান্বিত করতে বালালিংক সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আরও বিস্তারিত জানতে বাংলালিংক ই-শপ ভিজিট করুন যঃঃঢ়ং://বংযড়ঢ়.নধহমষধষরহশ.হবঃ/ । বিজ্ঞপ্তি
