লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। স্থল অভিযানে অংশ নিতে লেবাননে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে হামলার মুখে পড়ে তারা। এছাড়াও আহত হয়েছে আরও ১৯ জন সেনা। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তারা সবাই ৮নং আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এর মধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, এসব সেনা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছোড়ে। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্য সেনারা।
প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, রসদ গ্রহণের যে মিটিং পয়েন্ট ছিল সেখানে বেশ কয়েকটি রকেট ছোড়ে হিজবুল্লাহ, যার মধ্যে একটি রকেট আঘাত হানে একটি বাড়িতে যেটির সামনে দাঁড়িয়ে ছিলেন সেনারা। যারা রসদ পৌঁছে দিতে গিয়েছিল তাদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন।
আহতদের সবাইকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া শুক্রবার সকালে দক্ষিণ লেবাননে আরেক সেনা আহত হয়েছেন। তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লেবাননে স্থল অভিযান বন্ধে হোয়াইট হাউসকে ইসরায়েলের শর্ত