ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিনিয়র সহকারী পরিচালক (হিসাব) মোহাম্মদ আবদুল্লাহ্ সাগর লিফট দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঢাবির মোকাররম ভবনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আব্দুল্লাহ সাগরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তিনি মারা যান।
মৃত আব্দুল্লাহ সাগরের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার কলেমশ্বর গ্রামে। বাবার নাম মৃত এসএম কাউসার উদ্দিন। স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে নিয়ে গাজীপুরেই থাকতেন তিনি। সেখান থেকে ঢাবিতে আসা-যাওয়া করতেন।
বিষয়টি নিশ্চিত করে চারুকলা বিভাগের সহকারী রেজিস্টার মো. আলম ফারুক জানান, আব্দুল্লাহ সাগর ঢাবি ডিন অফিসের চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসাব পরিচালক ছিলেন। শুক্রবার কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল। ছাত্রছাত্রীদের সিট পড়েছিল মোকাররম ভবনে। সেখানে কাজে গিয়েছিলেন। ওই ভবনের লিফট ছিল অনেক পুরাতন, যেটা হাত দিয়ে টেনে খুলতে হয়। তিনি সাততলায় লিফটের দরজা হাত দিয়ে টেনে খুলে ভেতরে ঢুকেন, কিন্তু সে সময় লিফটের ফ্লোর না আসায় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। দেখতে পেয়ে অন্য স্টাফরা তাকে দ্রুত ঢামেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শোক প্রকাশ করেছেন। এ ছাড়া ৫ সদস্য বিশিষ্ট ও ৩ সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সহকারী প্রক্টর এ কে এম নুর আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। আমাদের যে তিন দিন সময় দেওয়া হয়েছে তার মধ্যেই আমরা প্রতিবেদন দেব। আশাকরি কিভাবে মৃত্যু হয়েছে, কেউ জড়িত আছে কিনা সেটা তদন্তে বের হয়ে আসবে।
পরিচয় দিতেন যুবলীগ নেতা ,পুলিশের খাতায় ‘আস্ত ডাকাত’
পঙ্কজ ত্রিপাঠীর স্ত্রীকে ১৮ বছরেও মেনে নেয়নি শাশুড়ি