ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ৫ হাজার ২শ’ ৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। ৬০ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা। ৬০ বিজিবি থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর মোগড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া সীমান্তের বাউতলা এলাকা থেকে ৫ হাজার ২৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায় নি।
মুগ্ধসহ ১৯ শহীদ পরিবারের পাশে তারেক রহমান