আইকিউএসি, বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি কর্তৃক Research Methodology শীর্ষক ওয়ার্কশপ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ পিএম

বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) Research Methodology শীর্ষক ওয়ার্কশপ আয়োজন করে। আজ শনিবার মিরপুর-১২ এর অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমআরএমইউ'র ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএফএমএসটিইউ'র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

এ ছাড়া ওয়ার্কশপে অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. ইয়ারুল কবির, একাডেমিক উপদেষ্টা, বিএসএমআরএমইউ এবং ফেরদৌসী বেগম, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, এআইইউবি পেপার উপস্থাপন করেন। ওয়ার্কশপে অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত