বগুড়ার শিবগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মুশফিকুর রহমান (১৬) নামে এক কিশোর। সোমবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুশফিকুর ওই গ্রামের মো. শামীম হোসেনের ছেলে। সে স্থানীয় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়, রাতে পরিবারের সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা ঘুম থেকে উঠে বাড়ির পাশে একটি গাছের সাথে মুশফিকের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
স্থানীয়রা জানান, মুশফিকুর দীর্ঘদিন ধরে একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল। সম্প্রতি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। প্রেমিকার বিয়ের খবর শুনে মুশফিকুর গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রেমঘটিত কারণও হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাতিল হবে ৯টা—৫টা অফিস, বদলাবে কাজের নিয়ম