মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী-২’ সিনেমা। সিনেমাটির আইটেম গান ‘আজ কি রাত’ ইতোমধ্যে কোটি কোটি মানুষ দেখেছেন। গানটির মিউজিক করেছেন সচিন-জিগর। গানের কথাগুলো লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন মধুবন্তী বাগচী, দিব্যা কুমার ও সচিন-জিগর।
গান ভিডিওতে কোমর দুলিয়ে নাচেন তামান্না ভাটিয়া। গানটি ইউটিউবে মুক্তি পেতেই নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে বইছে। একজন লিখেছেন, ‘আমি ছবিটি হলে গিয়ে দেখে আসার পর থেকেই গানটি মুক্তির অপেক্ষায় ছিলাম।’
আরও একজন লিখেছেন, বলিউড এই গানে তার সৌন্দর্য নিয়ে ফিরে এসেছে, গানটি কোথাও থেকে কপি করা হয়নি, এক্কেবারে আসল গান, নাচ, সিনেমাটোগ্রাফি সবমিলিয়ে পুরোটাই বিনোদনের ফুল প্যাকেজ।
কারো কারো দাবি, স্ত্রী-২ হিট হওয়ার অন্যতম কারণ তামান্না ভাটিয়া আর তার এই নাচ। এই নাচ দক্ষিণের দর্শককেও এই হিন্দি ছবি দেখার জন্য হলে টেনে নিয়ে এসেছে।
কেউ আবার গান নিয়ে লিখেছেন, ‘সিরিয়াসলি... তামান্নার নাচের থেকে গান, কথা, কণ্ঠ আমাকে বেশি আকর্ষণ করেছে। তার নাচ এই গানটিকে আরও আইকনিক করে তুলেছে।’
টিকটকারের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ল অনলাইনে