গত এপ্রিলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় মেটা। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এললামা থ্রিভিত্তিক চ্যাটবটটি কাজে লাগিয়ে অনলাইন থেকে দ্রুত বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায়। চ্যাটবটটি এখনো সব দেশের জন্য উন্মুক্ত করা না হলেও ব্যবহারকারীদের সঠিক তথ্য ও সংবাদ জানাতে ইতিমধ্যে রয়টার্সের সঙ্গে চুক্তি করেছে মেটা। এ চুক্তির ফলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে রয়টার্সের বিভিন্ন খবর প্রদর্শন করবে মেটার চ্যাটবট। চুক্তির বিষয়ে মেটা জানিয়েছে, ‘আমরা সবসময় আমাদের পণ্য ও সেবার মানোন্নয়নের জন্য চেষ্টা করি। এই চুক্তির ফলে মেটা এআই সংবাদসম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় রয়টার্সের তথ্য ব্যবহার করবে। এমনকি সারাংশ লিখে দিতে রয়টার্সের আধেয় ব্যবহারের পাশাপাশি বিভিন্ন লিংকও দেখাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।’ মেটার মুখপাত্র জেমি র্যাডিস জানিয়েছেন, বেশিরভাগ মানুষ সৃজনশীল কাজ বা নতুন কোনো বিষয়ে অনুসন্ধানের জন্য মেটা এআই ব্যবহার করেন। তবে এই অংশীদারত্ব চলমান ঘটনাবলি সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধানকারীদের জন্য নির্ভরযোগ্য তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সহায়তা করবে।
অন্যদিকে রয়টার্সের এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা আমাদের সংবাদ কনটেন্ট তাদের এআই প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছি। তবে এই চুক্তির আওতায় যেসব শর্ত রয়েছে, সেগুলো অপ্রকাশিত থাকবে।’ রয়টার্সের সঙ্গে এক নতুন পার্টনারশিপ করেছে মেটা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটে বার্তা সংস্থাটির কনটেন্ট ব্যবহার করে সংবাদ ও সমকালীন নানা ঘটনা সম্পর্কে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে কোম্পানিটির এআই।
কয়েক বছরের মধ্যে কোনো বড় প্রযুক্তি কোম্পানি ও বার্তা সংস্থার মধ্যে এটিই প্রথম এ ধরনের চুক্তি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। তবে এ পার্টনারশিপের আর্থিক তথ্য মেটা বা রয়টার্স কেউই প্রকাশ করেনি। খবরটি এমন সময় এলো যখন ভুল তথ্য ছড়ানো নিয়ে নিয়ন্ত্রক ও বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশকদের সমালোচনা ও মতবিরোধের পর নিজেদের পরিষেবায় সংবাদ কনটেন্ট কমিয়ে দিচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন পরিষেবাতে রয়েছে মেটার এআই চ্যাটবট। তবে মেটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিতে রয়টার্সের কনটেন্ট ব্যবহারের পরিকল্পনা করছে কিনা। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি সামাজিক মাধ্যম জায়ান্টটি।
মেটার চ্যাটবটে রয়টার্সের নিউজ কনটেন্ট ব্যবহারের খবরটি প্রথম প্রকাশ করে অ্যাক্সিওস। শুক্রবার সংবাদমাধ্যমটি প্রতিবেদনে লিখেছে, বহু বছরের এই পার্টনারশিপে সংবাদ কনটেন্ট ব্যবহারের জন্য রয়টার্স বড় অংকের অর্থ পাবে। এ পার্টনারশিপের মাধ্যমে ‘সংবাদ সংশ্লিষ্ট নানা প্রশ্নের সারসংক্ষেপ ও রয়টার্সের কনটেন্টের লিংক’সহ ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে মেটার এআই।
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ও জেফ বেজোসের স্টার্টআপ ‘পারপ্লেক্সিটি’সহ অন্যান্য কোম্পানিও এআইয়ের মাধ্যমে তৈরি কনটেন্টের প্রতি ব্যবহারকারীদের আস্থা বাড়াতে বিভিন্ন সংবাদ সংস্থার সঙ্গে একই রকম এআই পার্টনারশিপ করেছে। এদিকে রয়টার্সের সঙ্গে মেটার এরই মধ্যে এক ‘ফ্যাক্ট-চেকিং’ পার্টনারশিপ রয়েছে, যা শুরু হয়েছে ২০২০ সালে।
