৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে জলকামানও ব্যবহার করে পুলিশ।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ করার দাবিতে আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত