ফের হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে গুমের মামলা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৯ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের নামে গুমের মামলা করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ জনকে। দুই দফায় গুম হওয়ার অভিযোগে গতকাল বুধবার সৈয়দ মাহমুদুল হাসান নামে এক বিএনপিকর্মী রাজধানীর শাহজাহানপুর থানায় ওই মামলা করেন। শাহজাহানপুর থানার ওসি মো. খায়রুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের নামে গুমের মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত