নরসিংদীর পলাশে ইউনুছ মিয়া অপু (১৭) নামের এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা-বক্তারপুর এলাকার একটি কলা খেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইজিবাইক চালক অপু শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার নয়ন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বের হন অপু মিয়া। রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয়রা আজ সকালে পলাশের নোয়াকান্দা এলাকার কলা খেতের পাশে গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে অপু মরদেহ শনাক্ত করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীকালে আইনগত নেওয়া হবে।’
ভক্তদের ডাকে সাড়া, কী ঘোষণা আসছে মেহজাবীনের?
অফিসে যান না, তবে বেতন নিচ্ছেন সাবেক মন্ত্রীর ভাবি