নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহন তালুকদার (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বন্ধু কাব্য (১৯)। নিহন এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।
আজ শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাদের বন্ধু রাসেল ও শিবলু জানান, বিকেলে কাব্য ও নিহত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। মেঘনা ব্রিজে যাওয়ার কথা বলেছিল যাওয়ার আগে। এর কিছুক্ষণ পর ফোনে মাধ্যমে জানতে পারেন সাইনবোর্ড প্রো অ্যাকটিভ হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শোনেন, একটি মাছের ট্রাক তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়েছে। এতে ছিটকে পড়ে চালক কাব্য সামান্য আহত হলেও গুরুতর আহত হন নিহন। সঙ্গে সঙ্গে নিহনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কাব্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত নিহনের মামা কে এম জনি জানান, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তার বাবা হিরন তালুকদার ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে নিহন বড়। বর্তমানে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যু বিষয়ে নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: মির্জা ফখরুল