চট্টগ্রাম

১০ মাসে ডেঙ্গুতে ১৪ নারীর মৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুর নাহার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল ২ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি। এর আগে গত ১ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ রবিবার (৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

চলতি মাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে। এর মধ্যে ১৪ জনই নারী। যেখানে গত মাসেই (অক্টোবর) মারা গেছেন ৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৪৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। এ নিয়ে চলতি নভেম্বর মাসের প্রথম তিনদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত