তারেক রহমানের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যুবদল সভাপতি মুন্না

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে ছুটে বেড়াচ্ছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

আজ রবিবার চুয়াডাঙ্গা সদর উপজেলায় ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি গণমানুষের দল। স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযুদ্ধের অসীম সাহসী মহাবীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এই দলের প্রতিষ্ঠাতা। সমষ্টিগত সুখময় ও কল্যাণকর বাংলাদেশ বিনির্মান করাই বিএনপির মূল লক্ষ্য। এই লক্ষেই কাজ করে যাচ্ছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত