ট্রাম্পের জন্য প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০১:২৮ এএম

নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্টের ক্ষমতা পরিবর্তন নিয়ে খুব একটা ভাবছে না ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের এক ডজনেরও বেশি রাজনীতিক, কূটনীতিক ও নীতিনির্ধারক পর্যায়ের ব্যক্তি জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য জয়ের জন্য নিজেদের প্রস্তুত করছে ইউরোপীয় দেশগুলের জোট ইইউ। যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ওয়াশিংটন পোস্টকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের সম্ভাব্য বিজয় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি করবে না। কারণ এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প, সে সময় তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে ইইউ নেতাদের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত