যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একদম দ্বারপ্রান্তে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র চারটি ভোট পেলেই আগামী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি। তবে ফলাফল ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
পাঁচ বছর আগে ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখনই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সখ্য প্রকাশ পেয়েছিল।
এবার ভারতীয় অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত খোলাখুলি সমর্থন জানালেন ট্রাম্পকে। তাকে ‘টোটাল কিলার’-এর আখ্যা দিয়ে প্রশংসা করেন কঙ্গনা। সমাজমাধ্যমে ট্রাম্পের ছবি শেয়ার করে তিনি জানালেন এই মুহূর্তে আমেরিকায় থাকলে কী করতেন?
কঙ্গনা নিজের ইনস্টাগ্রামে পেনসিলভানিয়ার সমাবেশে ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ছবি দিয়ে লেখেন, ‘‘আমি এই সময় আমেরিকা থাকলে ট্রাম্পকে ভোট দিতাম। গুলি লাগার পর উঠে দাঁড়িয়ে ভাষণ শেষ করেছেন যে ভাবে, এক কথায় ‘টোটাল কিলার’।’’
চলতি বছর জুলাই মাসে নির্বাচনী প্রচারে গিয়ে গুলি লাগে ট্রাম্পের। পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। তার কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন ট্রাম্প। তখনই গুলি ছোড়া হয় বলে অভিযোগ। দেখা যায়, ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তার মুখেও রক্তের দাগ দেখা যায়। তবু উঠে দাঁড়িয়ে হাত মুঠো করে আকাশের দিকে ছোড়েন ট্রাম্প। সেই ছবি নিমেষে ভাইরাল হয় নেটপাড়ায়।
সভায় উপস্থিত বাকিরাও নিচু হয়ে বসে পড়েন। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান তার নিরাপত্তারক্ষীরা। তবে ট্রাম্পের সেই ছবি যেভাবে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় তাতে সেই ছবি দিয়ে টি-শার্ট ও বিক্রি হয় আমেরিকায়।
মার্কিন নির্বাচনে কাকে ভোট দিলেন ‘প্রিয়তমা’ নির্মাতা