বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকাল বুধবার ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম দুই দেশের সেনাপ্রধান নিজেদের মধ্যে কথা বললেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী জানায়, ভিডিও ফোনালাপে বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানরা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেছেন।
তবে কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হয়েছিলেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম দুই দেশের সেনাবাহিনী প্রধান আলোচনায় বসেলেন। সুনির্দিষ্ট কারণ পুরোটা না জানা গেলেও ধারণা করা হচ্ছে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।
প্রয়োজনীয় সংস্কারে সরকার প্রস্তুত, সবার চাহিদা-পরামর্শ চাই