এক বছর পর মাঠে ফিরে দুই ম্যাচে অল্প সময় খেলে আবারও চোটে আক্রান্ত হয়েছেন নেইমার। ‘আশা করি, গুরুতর কিছু নয়...১ বছর বাইরে থাকার পর এমনটা হওয়াই স্বাভাবিক।’ কিন্তু বাস্তবতা ভিন্ন। নেইমারের ক্লাব আল হিলাল জানিয়েছে, মোটামুটি লম্বা সময়ের জন্যই তাকে মাঠের বাইরে থাকতে হবে।
গত ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে এক বছর পর মাঠে ফিরেছিলেন নেইমার। তার চোট নিয়ে এক বিবৃতিতে আল হিলাল জানিয়েছে, ‘স্ক্যানে নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তিনি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তাতে (মাঠে ফিরতে) ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকায় নেইমারকে সৌদি প্রো লিগের এই মৌসুমে নিবন্ধন করায়নি আল হিলাল। সৌদি ক্লাবটিতে যোগ দিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। আল হিলাল কোচ হোর্হে জেসুস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ কোনো চোট নয়। সে মনে হয় পেশির চোটে ভুগছে, এটা হাঁটুর চোট নয়।’
অধিনায়কের ওপর রাগ করে মাঠ ছাড়লেন শামার জোসেফ!
‘মেসি ব্রাজিলে জন্মালে ৪৫ বছর পর্যন্ত খেলত’