ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বুড়িচং উপজেলার নিমসার বাজারে সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে নিমসার বাজারে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাসহ দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এখানে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। এতে সাধারণ জনগণের চলাচলে প্রতিবন্ধকতাসহ মহাসড়কে যানজট সৃষ্টি দেখা দিতো।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন ও সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, উচ্ছেদের পর তদারকির অভাবে আবারও সরকারি জমি দখল করে স্থাপনা করে কতিপয় অসাধু ব্যক্তিরা।
আতঙ্ক কাটেনি হাজারি গলিতে
ছুটির দিনেও যানজটে স্থবির ঢাকা