রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪৫) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে যাত্রাবাড়ী মাতুয়াইল ঢাকা-চট্রগ্রাম রোডে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা ওই নারী মাতুয়াইল ইউটার্নের পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্রগ্রামগামী কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শুক্রবার ভোরে মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
