বীর মুক্তিযোদ্ধা মুয়াজ্জেম হোসেন মৃধা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার দুপুর ২টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটচিরার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুয়াজ্জেম হোসেন মৃধা একাত্তরের রণাঙ্গনে কাজীরপাগলা এলাকায় সম্মুখ যোদ্ধা ছিলেন। এ ছাড়া তিনি কাজীর পাগলা ইউনিটের প্লাটন কমান্ডার ছিলেন। তিনি গালীমপুর, গোয়ালিমান্ডা, দক্ষিণ পাগকসা, সৈয়দপুর, কামার খোলা এবং আরো অনেক যায়গায় তিনি বীরত্তের সঙ্গে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।
