চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তার নাম খুরশীদ দিগন্ত (২৪)। তিনি চট্টগ্রাম কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
শনিবার (৯ নভেম্বর) রাতে নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের শিকদার পাড়ায়।
সম্ভাব্য নাশকতা মোকাবিলায় খুরশিদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে নগর পুলিশের উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, খুরশীদকে গোপন তথ্যের ভিত্তিতে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। দেশের বর্তমান পরিস্থিতিতে যাতে কোনো নাশকতা ঘটাতে না পারে সেজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভারে এশিয়ান অয়েলস কারখানায় ভয়াবহ আগুন