বকেয়া বেতনের দাবিতে ক্রোনী গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীর ক্রোনী গ্রুপের দুটি কারখানার শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার (১১ নভেম্বর) সকাল এগারোটা থেকে কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করে৷ এ সময় শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়।

শ্রমিকরা জানায়, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার প্রায় ৯ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে কয়েকশত শ্রমিকদের কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পেয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু কর। 

এক পর্যায়ে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থা নেয়। সেনাবাহিনীর মেজর আশরাফ জানান, মালিকপক্ষ পলাতক থাকায় তার প্রতিষ্ঠানটি নিলামে বিক্রি করে বেতন পরিষদ করার আশ্বাস দেন শ্রমিকদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত