চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকায় আলুর দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সোমবার (১১ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সোমবার সকালে অধিদপ্তরের একটি টিম নগরীর রেয়াজউদ্দিন বাজারে গিয়ে আলুর পাইকারি বাজারে অভিযান চালায়। এসময় টাঙানো মূল্য তালিকার সঙ্গে বাস্তব দরের মিল না থাকা, মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অভিযোগের সততা পাওয়া যায়।
এ সময় মেসার্স আসিফ ট্রেডার্স, মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয় ও মেসার্স আকবর ট্রেডার্স নামে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়। বাজারের ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।
বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা