স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে চট্টগ্রাম নগর পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ। একটি প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদকে।
উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুনকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে। পৃথক আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশকে নৌ-পুলিশে, উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন একই পদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদকে পুলিশ সুপার হিসেবে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।
