নওগাঁয় আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্প

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

নওগাঁর পত্নীতলাতে ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ব্র্যাক পত্নীতলা অফিসের হল রুমে ব্র্যাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচি উপস্থাপন করে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক ফাহাদ সিদ্দিকী পান্থ। উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।

এ সময় বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন লাল, সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম, বাজার সমিতির সাধারণ সম্পাদকসহ প্রোগামের উপকারভোগীরা।

উক্ত সভায় সিলাটেক প্রোমিজ-ক্লায়েন্ট এবং ইডি-উদ্যোক্তাদের সঙ্গে বিভিন্ন ট্রেনিং গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়। একজন উদ্যোক্তা কিভাবে তার ব্যবসা শুরু করবেন, পরিচালনা করবেন, কিভাবে অর্থ ব্যবস্থাপনা করবেন, কিভাবে শোভন কাজ নিশ্চিত করবেন এবং ব্যবসার ঝুঁকি নিরসনের উপায়সমূহ কী কী হতে পারে সেই সব বিষয় ব্র্যাক ট্রেনিংয়ের মাধ্যমে পত্নীতলার নতুন উদ্যোক্তাগণকে শেখানো হচ্ছে এ বিষয়ে অভিহিত করা হয়।

বক্তারা বলেন, ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে। তাহলেই আমরা দক্ষ জনবল তৈরি করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায়, কৃষ্ণা কলি রেমা, ফাহাদ সিদ্দিকী পান্থ এসোসিয়েট অফিসার মো. মাহফুজ হোসাইন, প্রোগ্রাম অরগানাইজার মরিয়ম মৌলি, জয়ন্ত কুমার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত