দেশের সুবিধাবঞ্চিতদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় পর্যায়ের অলাভজনক সংস্থা আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আনন্দলোক ট্রাস্টের ৩৪টি বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে তৈরি করছে। ইতিমধ্যে আনন্দলোক বিদ্যালয়গুলো স্থানীয় পর্যায়ে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ নভেম্বর) আনন্দলোক ট্রাস্টের উদ্যোগে মেরি স্টোপস অডিটোরিয়ামে একটি ন্যাশনাল কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ও জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় আনন্দলোক বিদ্যালয়গুলোকে কীভাবে স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায়, সেই বিষয়ে সুধী সমাজের পরামর্শ ও মতামত গ্রহণ ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কর্পোরেট ডেলিগেট, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, শিক্ষানুরাগী ও বিভিন্ন স্তরের শ্রেণি পেশার মানুষ এই ন্যাশনাল কন্সাল্টেশন সভায় অংশগ্রহণ করেন। আনন্দলোক ট্রাস্টের ভাইস-চেয়ারপারসন সোহরাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এই কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত সুধী সমাজের প্রতিনিধিরা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। প্রতিটি দরিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত শিশুর প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজে তাদেরক প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আনন্দলোক ট্রাস্টের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
অতিথিরা আনন্দলোক বিদ্যালয়ের এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ও বিদ্যালয়গুলোকে স্থায়ীকরণের জন্য সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সোহরাব উদ্দিন মন্ডল বলেন, আনন্দলোক বিদ্যালয়ের কার্যক্রম অনুপ্রেরণাদায়ক। এই বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষালাভ করে থাকে। তিনি আশা করেন- সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যক্তি ও সংস্থাসমূহ তার নিজ নিজ অবস্থান থেকে আনন্দলোক বিদ্যালয়ের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবেন।
২২ বছর বয়সেই চলে গেলেন ইকুয়েডরের ফুটবলার
উ. কোরিয়ায় সশস্ত্র হামলা হলে সহায়তা করবে রাশিয়া!