চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ সবুজ হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার গড়চাপড়া মাঠ থেকে আগুনে পোড়া লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
নিহত সবুজ হোসেন (৩৭) উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন।
পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার রাত ৮টায় নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তার পোড়া মরদেহ ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার অথবা ব্যবসায়ী দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তরা তাকে হত্যার পর আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
শেখ হাসিনার দেশপ্রেম ছিল না, ছিল ভারতপ্রেম: রিজভী
সমন্বয়ক পরিচয় দিয়ে সিপিবির পথসভায় হামলা