সরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন লাখের বেশি

  • আগ্রহীদের করপোরেট গভর্নেন্স, শ্রম আইন ইত্যাদিতে জ্ঞানসম্পন্ন হতে হবে
  • চ্যালেঞ্জিং এবং বিরূপ পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা থাকতে হবে
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে তিন ক্যাটাগরির পদে চতুর্থ ও পঞ্চম গ্রেডে তিনজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রতিষ্ঠান: কোল পাওয়ার জেনারেশন।

পদসংখ্যা: ৩টি।

জনবল নিয়োগ: ৩ জন।

১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি সম্মানসহ এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্নাতকোত্তরসহ পিজিডি-এইচআরএম ডিগ্রিসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবস্থাপক পদে ন্যূনতম চার বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বৃহৎ প্রতিষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসনে সহকারী ব্যবস্থাপক পদে মোট ১২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: টিপিএম, টিকিউএম, করপোরেট গভর্নেন্স, শ্রম আইন, স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইত্যাদিতে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চ্যালেঞ্জিং এবং বিরূপ পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

বয়স: ১৫ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।

বেতন: ১,০৫,০০০ টাকা (গ্রেড-৪)

সুযোগ-সুবিধা: মূল বেতন ছাড়াও বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি, প্রকৃত চিকিৎসা খরচ এবং অন্যান্য প্রান্তিক সুবিধা ও ভাতা দেওয়া হবে।

২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (কমার্শিয়াল)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমার্স/ফিন্যান্স/অ্যাকাউন্টিং/মার্কেটিং এ স্নাতক ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি সম্মানসহ এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সিএমএ বা সিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবস্থাপক পদে ন্যূনতম চার বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক পদে ন্যূনতম মোট ১২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: টিকিউএম, কোম্পানি আইন, ট্যাক্স/ভ্যাট রুলস, করপোরেট গভর্নেন্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

বয়স: ১৫ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।

বেতন: ১,০৫,০০০ টাকা (গ্রেড-৪)

সুযোগ-সুবিধা: মূল বেতন ছাড়াও বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি, প্রকৃত চিকিৎসা খরচ এবং অন্যান্য প্রান্তিক সুবিধা ও ভাতা দেওয়া হবে।

৩. পদের নাম: ব্যবস্থাপক (এইচআরএম/অ্যাডমিন)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচআর/ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি সম্মানসহ এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্নাতকোত্তরসহ পিজিডি-এইচআরএম ডিগ্রিসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসনে অন্তত আট বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: টিকিউএম, করপোরেট গভর্নেন্স, শ্রম আইন, স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইত্যাদিতে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতা।

বয়স: ১৫ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৪০ বছর।

মূল বেতন: ৯১,০০০ টাকা (গ্রেড-৫)

সুযোগ-সুবিধা: মূল বেতন ছাড়াও বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি, প্রকৃত চিকিৎসা খরচ এবং অন্যান্য প্রান্তিক সুবিধা ও ভাতা দেওয়া হবে।

চাকরির ধরন

এক বছর শিক্ষানবিশকালসহ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ। কাজে সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ–সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি এই ওয়েবসাইটে জানা যাবে।

আবেদন ফরম পূরণ করে সব প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।

নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ১,০০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপমহাব্যবস্থাপক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) (অতিরিক্ত দায়িত্ব), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত