উইন্ডিজ সফরে সাকিবের খেলা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে এই সংস্বরণকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি নিজেই। কিন্তু সেটা আর হয়নি। তারপর শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলেননি।

সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আরও একবার ক্রিকেটাঙ্গনে প্রশ্ন সাকিবকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দলে ডাকার ব্যাপারে পূর্ণ ক্ষমতার অধিকারী হলেও আজ এ বিষয়ে কথা বলতে হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টাকেও।

শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য নিজেও জানালেন, সাকিব ইস্যুতে বিসিবির সিদ্ধান্তের উপর নির্ভর থাকার কথা।

এ সময় আসিফ বলছিলেন, ‘দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরী হলো আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দিব।’

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দলের একটি অংশ এরইমাঝে পৌঁছে গিয়েছে দেশটিতে। সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত