বিতর্ক পেরিয়ে অবশেষে আসছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’, মুক্তি কবে?

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম

বহু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’। এর আগেও বহুবার নানান কারণে ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন কঙ্গনা। তারপর চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ডের নানান জটিলতায় আটকে ছিল। অবশেষে নতুন বছরে মুক্তি পেতে চলেছে ছবিটি। দিন ঠিক হয়েছে ১৭ জানুয়ারি।

ইনস্টাগ্রামে নিজেই ছবি মুক্তির কথা জানিয়েছেন 'কুইন'। কঙ্গনা রানাওয়াত লেখেন, ‘ভারতের সবচেয়ে শক্তিশালী নারীকে নিয়ে তৈরি ছবি মুক্তি পাচ্ছে ২০২৫-এর ১৭ জানুয়ারি। দেখা যাবে এমন কিছু মুহূর্ত যা ভারতের ভাগ্য নির্ধারণ করেছিল।’

এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। এই ছবির চিত্রনাট্যাকারও তিনি নিজেই। আবার ছবির পরিচালক, প্রযোজক দুটিই কঙ্গনা নিজে। তাই 'ইমার্জেন্সি' যে অভিনেত্রীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন তা বলাই বাহুল্য।

এর আগে দীর্ঘ টানাপোড়েনের পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় 'ইমার্জেন্সি'। 
যদিও আদালত এই ছবিকে সার্টিফিকেট না দেওয়ার জন্য সেন্সর বোর্ডকে তুলোধোনা করেছিল। গত ২৫ সেপ্টেম্বরের মধ্যে কোর্ট সেন্সর বোর্ডকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। পরে ছবির বেশকিছু দৃশ্যে কাঁচি চালিয়ে 'ইমার্জেন্সি'কে মুক্তির জন্য ছাড়পত্র দেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত