আ.লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে ড. ইউনূস

বিএনপি সবাইকে নির্বাচনে চায়, আমরা সেটা উপেক্ষা করতে পারি না

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২:২১ এএম

আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না, সে প্রশ্নের উত্তরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না।’

সোমবার (১৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

এসময় আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রধান উপদেষ্টার কোনো আপত্তি আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, ‘কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত