প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৭:২৫ এএম

প্রতিষ্ঠার ১৮ বছর উদযাপন করছে অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। গত কয়েক বছরের মতো এবারও সাবেক-বর্তমান সহকর্মীদের নিয়ে রাজধানীর মহাখালীর কার্যালয়ে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর ঘরোয়া আয়োজন।

২০০৬ সালের ২৩ অক্টোবর বিডিনিউজের পথচলা শুরু। তবে প্রতিষ্ঠান হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল এর এক বছর আগে ২০০৫ সালে। তখন অবশ্য অন্যান্য বার্তা সংস্থার মতো ‘বিডিনিউজ’ সংবাদমাধ্যমগুলোর জন্য খবর সরবরাহ করত। দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ কাজটি শুরু করে ইন্টারনেটের মাধ্যমে।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সরকার, রাজনৈতিক দলের নীতিনির্ধারকদের পাশাপাশি ব্যবসায়ী, আইনজীবী, কবি-সাহিত্যিক-সাংবাদিক, ক্রীড়া তারকা, সংস্কৃতি জগতের পরিচিত মুখ ছাড়াও অনেকে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সরাসরি সম্প্রচার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত