ইসরায়েলি হামলায় লেবাননে প্রতিদিন গড়ে ৩ জন শিশুর মৃত্যু: ইউনিসেফ

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম

দুই মাস আগে থেকে শুরু হওয়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ২০০ এরও বেশি শিশু নিহত হয়েছে। এছাড়া এ যুদ্ধে আহত হয়েছে ১ হাজার ৩৩০ জনের বেশি শিশু। জাতিসংঘের শিশু–বিষয়ক সংস্থা ইউনিফ এ হিসাব দিয়েছে।

ইউনিসেফের মতে, ইসরায়েল লেবাননে হামলা জোরদার করার পর থেকে দেশটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন গড়ে ৩ জন শিশুর মৃত্যু হয়।

গতকাল মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জাতিসংঘের সংস্থাটি।

সম্মেলনে সংস্থাটির মুখপাত্র জেমস এল্ডর বলেন, লেবাননে ২০০ এর বেশি শিশু নিহত হওয়ার পরও এ সহিংসতা বন্ধে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। গত দুই মাসে লেবাননে প্রতিদিন অন্তত তিনজন শিশু নিহত হয়েছে। অনেক শিশু আহত এবং ট্রমাটাইজ হয়েছে।

তিনি বলেন, লেবাননের শিশুদের গাজার মত ভয়ংকর অবস্থা হওয়ায় শঙ্কা থাকা সত্ত্বেও প্রভাবশালীরা অর্থপূর্ণ প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হচ্ছে। লেবাননের শিশুদের জন্য সবার নীরবতা ভয়াবহ স্বাভাবিককরণে পরিণত হয়েছে।

তিনি গত ১০ দিনেই লেবাননে ইসরায়েলি হামলার তালিকা তুলে ধরেন যেখানে পরিবারের সাথে থাকা বেশিরভাগ শিশুকে হত্যা করা হয়েছে।

জাতিসংঘের এই কর্মকর্তা লেবাননের শিশুদের সাথে এবং গাজার শিশুদের সাথে যা ঘটছে, তার মধ্যে "শীতল মিল" বলে উল্লেখ করেছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড বিধ্বস্ত গাজার মত লেবাননের কয়েক হাজার শিশু বর্তমানে গৃহহীন। ইসরায়েলি ব্যাপক হামলার কারণে দেশটিতে বন্ধ হয়ে গেছে স্কুল। হামলা ও স্কুল বন্ধ থাকার কারণে গাজার শিশুদের মতই মানসিক আতংকের মধ্যে রয়েছে লেবাননের শিশুরা।

লেবানন সরকার জানিয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলামান যুদ্ধে এখন পর্যন্ত ৩ হাজার ৫১০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা দ্রুত বেড়েছে সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করার পর।

ইউনিসেফের মুখপাত্র এন্ডার বলেন, ‘গত বছরের ৭ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় সব মিলিয়ে ২৩১ জন শিশু নিহত হয়েছে। গাজার মতো পরিস্থিতি লেবাননে হোক, আমরা তা চাই না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত