রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারিতে আহত অন্তত ১১ জন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন শাহরিয়ার (২১), নূর হোসেন (১৮), তুষার (১৯), সিজন (১৯), তানিম (২১), দেওয়ান নাঈম (২৩), নিরব (২১), আরাফাতসহ (২১) আরও কয়েকজন।
বুধবার (২০ নভেম্বর) বেলা আড়ইটার সায়েন্স ল্যাবরেটরিতে ঘটনাটি ঘটে।
আহতরা জানান, ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল আজ। অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটার দিকে বাসযোগে সব শিক্ষার্থী বের হয়ে যায়। তিনটি বাস সায়েন্সল্যাব মোড়ে পৌঁছলে সিটি কলেজের ছাত্ররা সেই বাসগুলো থামিয়ে ছাত্রদের মারধর করে। তবে কী কারণে তাদের ওপর হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীরা জানাতে পারেননি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মারামারির ঘটনায় বেশ কয়েকজন ছাত্র হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কাল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া