ছোট পর্দার বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই একসঙ্গে কাজ করেছেন তারা। অনেক দিনের গুঞ্জন, এই দুই তারকা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন, এরপর বিয়েও করেছেন। তবে বরাবরই বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের কাদা ছোড়াছুড়িতেই স্পষ্ট হয়ে যায়।
সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে একে-অন্যকে আক্রমণ করে কথা বলেছেন আরশ-তানিয়া। এক সাক্ষাৎকারে অন্যান্য ইস্যুর পাশাপাশি আরশের নামটিও উঠে আসে। আরশের ক্যারিয়ার নষ্ট করে দেবেন তানিয়া, এমন খবরও চাউর হয়। সে প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আরশ যখন তার ক্যারিয়ার শুরু করে তখন থেকেই আমি তার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমি নিজে যেখানে সিন্ডিকেটের শিকার, সেখানে আরও একটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলো করব, প্রথমত এগুলো আমি চিন্তা করতে পারি না।’
তানিয়া বৃষ্টি আরও বলেন, ‘আরশের সঙ্গে শুরু থেকেই আমি ছিলাম। যখন ওকে কেউ চিনত না। তখন থেকে ওকে সাপোর্ট দিতে
থাকি। কিন্তু ওর ক্যারিয়ার যে খারাপ করে দেব বা নষ্ট করে দেব বা খারাপ কিছু এটা আমি কখনো আমার জায়গা থেকে চাইনি।’
একে অন্যের কাজ নিয়ে বহু দ্বন্দ্ব ঘটেছে আরশ-তানিয়ার মধ্যে। সে প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিনেত্রী।
