জামায়াতের ইসলামির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি আমাদের শরীক দল। আমরা একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক এখনও সেই আগের মতই। যারা বিএনপির সাথে আমাদের সম্পর্কে দূরত্ব দেখছে তারা গুজব সৃষ্টিকারী। আগামী নির্বাচনে আমরা ইসলামির দলগুলোর সাথে জোটগতভাবে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি। দল সেভাবেই সংগঠিত হচ্ছে।
শুক্রবার (২২ নভেম্বর) মেহেরপুর শামসুজ্জোহা পার্কে দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, লগি-বৈঠা সংঘর্ষ থেকে ফ্যাসিস্ট সরকার বিরোধী আমাদের আন্দোলন শুরু। অবশেষে ২৪-এ ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে বিতাড়িত হয়ে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। ফ্যাসিস্টের দোসররা এখন দেশের রন্ধে রন্ধে ঢুকে বসে আছে। সংস্কারের মাধ্যমে এখন প্রশাসনকে এবং রাষ্ট্রকে সংস্কার জরুরি একটি সুষ্ঠু-নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। তাই আমরা আগে সংস্কার তারপর নির্বাচন দাবি করছি। তবে খুব বেশি সময় নয় আবার দুই তিন মাসও নয়। আমরা সংস্কারের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে গ্রহণযোগ্য সময় দিতে চাই।
মেহেরপুর জেলা জামায়াতে ইসলমির আমির তাজউদ্দিন খাঁনের সভাপতিত্বে এই কর্মী সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল ইকবাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন, যশোর কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য ড. আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দলের সেক্রেটারী জেনারেলের নির্দেশনা শুনতে এই কর্মীসভায় মেহেরপুর জামায়াতের কর্মীদের উপস্থিতিতে পুরো সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
চাকরির প্রলোভনে শেখ হাসিনার নামে মামলা করানো হয়
বেনাপোল বন্দরে কম শুল্কে আরও ২ লাখ ৩২ হাজার ডিম খালাস