একটি জাতিকে উজ্জীবিত করতে ভালো সিনেমা নির্মাণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে এর নবম আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘মানবজাতি যা সৃষ্টি করেছে তা সবকিছুই কালচার। তা হতে পারে এক ধরনের দৃশ্যমান বস্তু, হতে পারে কাস্টম, হতে পারে আমাদের কোনো বিশ্বাস। আর শিক্ষা মানেই কালচারকে আয়ত্ত করা।’
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ড. সুসান ভাইজ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আশরাফুর রহমান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. প্রদীপ চন্দ্র কর।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ড. মিশাল ক্রিঝা ও ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধি প্রধান হুবার্ট ব্লম উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সংস্কৃতির প্রশংসা করে ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেন, ‘এ অনুষ্ঠানের মাধ্যমে এদেশের সংস্কৃতি বিদেশেও স্থান করে নেবে। সংস্কৃতির বিকাশ ঘটলে দেশের উন্নয়ন সাধিত হয়। সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
দিনব্যাপী আয়োজনে সমসাময়িক ইউরোপীয়ান আর্ট হাউজ চলচ্চিত্র প্রদর্শনী, একটি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বাংলাদেশ প্রিমিয়ার আয়োজনের পাশাপাশি সিনেমা নিয়ে আলোচনা, ময়মনসিংহ শহরের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের আয়োজন করা হয়।
ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট সিনেমাস এর আয়োজনের শুরতেই মঞ্চস্থ হয় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে মহুয়া নৃত্যনাট্য। যা উপভোগ করেন অতিথিসহ দর্শকরা। এ আসরে ফ্রান্স, জার্মানি, ইতালির ছাড়াও বাংলাদেশী একটি সিনেমা প্রদর্শিত হয়। ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট সিনেমাস ও ইউরোপের আরেকটি উলে-খযোগ্য সংগঠন ইউরোপা সিনেমাস এর যৌথ উদ্যোগে ২০১৬ সালে ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে প্রথমবার আয়োজিত হয়।
বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক সেই আগের মতোই: জামায়াত সেক্রেটারি
শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছেন শাজাহান খান: যুবদল সভাপতি
নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, ধাপে ধাপে এগোবে সরকার