বারদী বাজার বাইতুন নূর মার্কাস মসজিদ কমিটির সভাপতি আ. রহমান, সম্পাদক আলমগীর

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী বাজার বাইতুন নূর মার্কাস জামে মসজিদে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আ. রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদউজ্জামানের (আসাদ মাস্টার) নেতৃত্বে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি করা হয়েছে।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী খান মুকুলকে প্রধান উপদেষ্টা করে নবগঠিত এই কমিটিতে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আ. রহমানকে সভাপতি ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল শুক্রবার বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদউজ্জামান (বর্তমান কমিটির ক্যাশিয়ার) এ কমিটি ঘোষণা করেন। কমিটির মোট সদস্য ৪১ জন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মাই টিভির সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ এবং সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ইউসুফ আলী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সাত্তার মেম্বার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত