বাড়িতে পোকামাকড়ের উপদ্রব কীভাবে কমাবেন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ এএম

ঘরবাড়ি যতই পরিষ্কার করে রাখুন না কেন, যতই ইন্টেরিয়র ডিজাইন করে সাজান না কেন। পোকামাকড়ের উপদ্রব হলে সব কিছুই বৃথা হয়ে যাবে। কীভাবে ঘরবাড়ি পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা করবেন জেনে নিন।

ঘরে বাড়িতে পিঁপড়া, মশা, ইঁদুর, মাছি, আরশোলা এমনকি ঘুণপোকাও বাড়ির হাইজিনে বিঘœ ঘটাতে পারে। রান্নাঘরে রাখা খোলা খাবার বা বাড়িতে আপনার ছোট সন্তান, এ ধরনের পোকামাকড় কিন্তু এসবকিছুর ক্ষেত্রেই বেশ ক্ষতিকর ও সমস্যা সৃষ্টিকারী। তাই জেনে রাখুন পেস্ট কন্ট্রোলের কিছু বেসিক উপায়।

যা করবেন

আপনার বাড়িকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে চাইলে সবার আগে প্রয়োজন বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। যেখানে সেখানে খাবারের টুকরা ছড়িয়ে রাখবেন না। কভার্ড ডাস্টবিন ব্যবহার করুন। নিয়মিত ডাস্টিং করুন। কিচেন সিঙ্ক, স্টোররুম, কাপবোর্ড বা শেলভ বিশেষভাবে পরিষ্কার রাখুন। কিচেন সিঙ্কের মধ্যে মাঝেমধ্যে গরম জল আর কোনো ডিসইনফেকট্যান্ট ঢেলে পরিষ্কার করুন। হালকা রঙের পরিষ্কার দেওয়াল আরশোলা, টিকটিকির উপদ্রব কমায়। পিঁপড়ের উপদ্রব কমাতে দরজা, জানলার ছিদ্রগুলোর কাছে বোরাক্স পাউডার ঢেলে রাখুন। মাছি তাড়াতে পুদিনা পাতা ছড়িয়ে রাখুন রান্নাঘরে। মাঝেমধ্যে স্প্রেও করতে পারেন। তবে ইনসেকটিসাইড ব্যবহার করলে সতর্ক থাকবেন। খাবার থেকে এগুলোকে দূরে রাখবেন। বাচ্চাদেরও এগুলোর কাছে ঘেঁষতে দেবেন না। শুকনো নিমপাত বা ধুনো জ্বালালে মশার উপদ্রব কিছুটা কমে। তবে এক্ষেত্রে জানালা-দরজা অবশ্যই খোলা রাখবেন। মাঝেমধ্যে গরম পানি সাবান আর কেরোসিন তেলের মিশ্রণকে ফ্লোর ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারেন। নর্দমা, কিচেন সিঙ্ক রেফ্রিজারেটরের নিচে, কাপবোর্ডে মাঝেমধ্যে ডিসইনফেকট্যান্ট দেবেন। এতে আরশোলার উপদ্রব কমে। এ ছাড়া এক কাপ বেসন, এক চা-চামচ বোরিক পাউডার, এক চা-চামচ চিনি অল্প পানিতে গুলে ‘কিলার বল’ তৈরি করুন। এগুলো আরশোলা-প্রবণ জায়গাগুলোয় রেখে দিন। এ রকম কিছু টোটকায় জব্দ হবে মশা-মাছি আরশোলার যাবতীয় আপদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত