অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা আর নেই

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৯ পিএম

টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা মারা গেছেন। দীর্ঘ দিন কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর মা নন্দিতা সেনগুপ্ত (৭৬)। শনিবার বিকালে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যক্তিগত সহকারী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। 

অক্টোবরের শেষ থেকেই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন নন্দিতা। সেই সময় ঋতুপর্ণা বলেন, ‘অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছে। একাধিক পরীক্ষায় জানা গেছে, প্লেটলেট রক্তচাপ কমে গেছে। শরীরে আরও নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। শাশুড়ির গুরুতর অসুস্থতার খবর পেয়ে কলকাতায় উড়ে এসেছিলেন জামাই সঞ্জয়।’

এদিন শর্মিষ্ঠা আরও জানান, মাঝে মাত্র দুদিনের জন্য জরুরি কাজে শহর ছেড়েছিলেন ঋতুপর্ণা। বাকি সময় সারাক্ষণই তিনি হাসপাতালে ছিলেন। মানসিক দিক থেকে তিনি বরাবর মায়ের ওপর নির্ভরশীল। তাই মায়ের মৃত্যুতে কথা বলার ক্ষমতাটুকুও হারিয়েছেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত