থমথমে ইসলামাবাদ

১৪৪ ধারা উপেক্ষা করেই বিক্ষোভের প্রস্তুতি ইমরান সমর্থকদের

  • ১৪৪ ধারাতেও ইসলামাবাদে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন ইমরানের সমর্থক-নেতাকর্মীরা
  • বিশৃঙ্খলা এড়াতে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ইসলামাবাদ
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

কারাগার থেকেই বিক্ষোভের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার আহ্বানে সাড়া দিয়ে এবং তার মুক্তির দাবিতে ১৪৪ ধারা উপেক্ষা করেই ইসলামাবাদে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন তার সমর্থক ও নেতাকর্মীরা।

ইসলামাবাদ ঘেরাওয়ে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হতে শুরু করেছেন পিটিআই এর সমর্থক ও নেতাকর্মীরা।

রোববার পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্যা ডন।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর দেশব্যাপী চূড়ান্ত বিক্ষোভের ডাক দেন ইমরান খান। আজ ২৪ নভেম্বর দলের প্রত্যেক নেতাকর্মীকে তিনি বিক্ষোভে সামিল হওয়ার কথা বলেন। যদিও আজ বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা রয়েছে।

কিন্তু এই দিনেই মোবাইল ইন্টারনেট বন্ধ, কঠোর নিরাপত্তা এবং আদালতের রায়কে উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি সফল্ভাবে পালন করতে রাস্তায় নেমেছে পিটিআই।

অন্যদিকে ইসলামাবাদে দুই মাসের জন্য পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ করে রাখা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

জিও নিউজ জানিয়েছে, পিটিআই কর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে অতিরিক্ত পুলিশ ভ্যান আনা হয়েছে। বেশ কয়েকটি রাস্তায় বেরিক্যাড দেওয়ার জন্য হাজার হাজার কন্টেইনার দেখা গেছে ইসলামাবাদে।

পাকিস্তানের জাতীয় মহাসড়ক এবং মোটরওয়ে পুলিশ জানিয়েছে, এরই মধ্যে গুরুত্বপূর্ণ রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত