লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলার পর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে সীমান্তের ওপারে প্রায় ২৫০টি রকেট নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই তীব্রতর হওয়ার পর থেকে এটি সবচেয়ে ভারী হামলার একটি।
ইসরায়েলের পুলিশ জানিয়েছে, তেল আবিবের কাছে উত্তর ও মধ্যাঞ্চলে বেশ কয়েকজন আহত ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় ২৯ জন নিহত হওয়ার পর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবানন থেকে ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়ার পর ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আবিব এলাকায় রকেটের ধ্বংসাবশেষ পড়ার খবর পেয়েছে তারা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, একটি এলাকায় সরাসরি আঘাত হানার ফলে বাড়িঘর আগুনে পুড়ে গেছে ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেল আবিবের কাছে পেতাহ টিকভা এবং উত্তরাঞ্চলীয় হাইফা, নাহারিয়া ও কাফার ব্লামে রকেট হামলা হয়েছে।
এর আগে তেল আবিবকে লক্ষ্য করে বৈরুতে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ।
এদিকে গত পনেরো দিনে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। লেবাননের কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে লেবাননে ৩ হাজার ৬৭০ জনেরও বেশি লোক নিহত এবং কমপক্ষে ১৫ হাজার ৪০০ জন আহত হয়েছে। এছাড়া ১০ লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
পত্রিকা বন্ধে কোনো চাপ সহ্য করা হবে না: নাহিদ ইসলাম
ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত: খামেনি