বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) শিন শিন গ্রুপ এবং ইপিলিয়ন গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সোমবার (২৫ নভেম্বর) ঢাকার নিশাতনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এই সহযোগিতা একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটিয়ে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও বিইউএফটির শিক্ষার্থীদের পেশাগত অগ্রগতির নতুন সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান ও বিইউএফটি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান উপস্থিত ছিলেন।
শিন শিন গ্রুপের পরিচালক মিস মিফরে মোস্তারী, পিপল ও কালচার এডভাইজার টিআইএম জাহিদ হোসাইন এবং ইপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স) মোহাম্মদ শওকত ইকবাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে অংশগ্রহণ করেন।
বিইউএফটি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেনের ধন্যবাদ জ্ঞাপন এবং একটি যৌথ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে ডিনরা, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সিএফও, একাডেমিক এবং প্রশাসনিক বিভাগের প্রধানগণ, শিক্ষকরা, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তুরিন আফরোজের বিরুদ্ধে ফের হেনস্তার অভিযোগ মায়ের 