চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মডেল মসজিদ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে স্থানগুলো পরিদর্শন করেন তিনি।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রাঙ্গামাটি যাওযার পথে হাটহাজারী উপজেলায় মডেল মসজিদের নির্মাণের জন্য সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করেন। স্থানগুলো হলো- পৌরসভার জারোয়ার দিঘীর পাড়স্থ, ফটিকার কড়িয়ার দিঘীর পাড় এলাকার এবং ভানজইন বিল।
এ সময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমিন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার সহযোগী পরিচালক মুফতি জসিম উদ্দিন, ভূমি অফিসের কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আবারও বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে: মুয়ীদ চৌধুরী