যে আইপিএল খেলার জন্য বিশ্বের সমস্ত ক্রিকেটার উন্মুখ হয়ে থাকেন, বেন স্টোকস সেটাকে হেলায় এড়িয়ে যান। একসময় আইপিএলের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস। সেই স্টোকস ২০২১ সালের পর থেকে আর আইপিএল খেলেন না। দেশের হয়ে দীর্ঘদিন খেলার জন্যই তিনি এবারের মেগা নিলামেও নাম দেননি।
টেস্ট ক্রিকেটকে ভীষণ সম্মানের চোখে দেখে ইংলিশরা। স্টোকস তাদের একজন। গত আইপিএলে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের’ জন্য খেলেননি। এবারও নাম দেননি নিলামে। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, মেগা নিলামে নাম নিবন্ধন না করলে বিদেশি ক্রিকেটারদের পরের আসরেও অংশ নিতে দেওয়া হবে না। তাই অন্তত ২০২৬ সাল পর্যন্ত আইপিএলে স্টোকসকে দেখা যাবে না।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলে নাম না দেওয়ার ব্যাপারে বেন স্টোকস বলেন, ‘আগামী দিনে এত বেশি ক্রিকেট আছে যে… (তাতেই এই সিদ্ধান্ত)। এছাড়া আমি ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছি- সেটা গোপন করার কিছু নেই। অবশ্যই চাই, যতদিন সম্ভব খেলে যেতে। সে কারণেই নিজের শরীর দেখভাল করা ও নিজের খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ।’
ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপজয়ী ৩৩ বছর বয়সী অল-রাউন্ডার আরও বলেছেন, ‘এখানে ব্যাপারটি হলো, কোন খেলাগুলোকে প্রাধান্য দেব এবং কখন-কোথায় খেলব সেটা ঠিক রাখা। সামনেই দক্ষিণ আফ্রিকায় (এসএ টোয়েন্টি লিগ) খেলব। সব মিলিয়ে সামনে কী কী আছে এবং ক্যারিয়ার যতটা সম্ভব দীর্ঘ করার জন্য যা যা করা উচিত, সেটা ভাবাই গুরুত্বপূর্ণ। আমি যতদিন সম্ভব ইংল্যান্ডের জার্সিতে খেলতে চাই।’
আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারের ২৮ বলে রেকর্ড সেঞ্চুরি
আয়ারল্যান্ডের বিপক্ষে বিস্ফোরক শারমিনের সেঞ্চুরি মিস
ঘুম থেকে উঠে দেখি আইপিএলে দল পেয়েছি!