ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ভূঞাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভূঞাপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূঞাপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এ সময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান এবং আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ সোলায়মান হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত